আ.লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক করে আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ড ১৮০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করলেও বাকিগুলো নিয়ে জটিলতা তৈরি হয়। পরে আজ সন্ধ্যায় গণভবনে ফের বৈঠকে বসে বোর্ড।
তৃণমূল থেকে বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী পাঠানোর কারণে তালিকা চূড়ান্ত করতে হিমশিম খায় কেন্দ্র। আজ রাতেই মনোনয়পত্রে দলের সভানেত্রী শেখ হাসিনা সই করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল রাত থেকে তালিকা চূড়ান্ত করতে আওয়ামী লীগের নীতি নির্ধারকের বৈঠক চলছিল। আজ সকালে তালিকা চূড়ান্ত করে ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে তালিকা চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে রাতেই ঘোষণা হতে পারে প্রার্থী তালিকা।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক করে আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ড। বৈঠকে বেশির ভাগ পৌরসভার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার রাতের বৈঠকেই মোট ১৮০ টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। বাকিগুলো নিয়েই দফায় দফায় বৈঠক করতে হচ্ছিল।
আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালের মধ্যেই সারা দেশ থেকে তৃণমূল নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা সেখানে পৌঁছায়। তবে সেই তালিকায় তৃণমূলের নেতারা মেয়র পদে মাত্র ৩০ ভাগ একক প্রার্থী নিশ্চিত করতে পেরেছেন। বাকি ৭০ ভাগ পৌরসভাতেই দুই বা ততোধিক প্রার্থীর নাম সুপারিশ করে তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রে।
সূত্র আরও জানায়, এমনকি অর্ধশতাধিক পৌরসভায় তিন থেকে ছয়জনের নামের প্রস্তাব পাঠিয়েছেন জেলার নেতারা। সোমবার বিকালের মধ্যেই সবগুলো তালিকা গণভবনে নিয়ে যান দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরপরে মনোনয়ন বোর্ডের দীর্ঘ বৈঠকে চলে প্রস্তাবিত প্রার্থীদের বিচার-বিশ্লেষণ। কিন্তু শেষ পর্যন্ত সব কটি পৌরসভার মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবারের মধ্যে দলীয় প্রার্থী মনোনয়নের তালিকা ইসিতে জমা দিতে হবে। ইতিমধ্যে ইসিকে আওয়ামী লীগ জানিয়েছে, তাদের প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়ন করবেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি যাকে মেয়র পদে মনোয়ন দেবেন, সেই প্রার্থীই পাবেন তার দলের প্রতীক ‘নৌকা’।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের ২৩৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে একযোগে ভোট নেয়া হবে। প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩ ডিসেম্বর।

মন্তব্যসমূহ