প্রাণেশ চন্দ্র মজুমদারঃ
আজ ১১ই ডিসেম্বর শুক্রবার ময়মনসিংহ
শিল্পাচায জয়নুল আবেদিন সংগ্রহশালায় সকাল থেকে দিনব্যাপী জগন্নাথ হল
অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ শাখার সম্মেলন ও
পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জগন্নাথ হল অ্যালামনাই
অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি কানুতোষ
মজুমদার, সাধারণ সম্পাদক অনুপম রায়, সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব অসীম
কুমার উকিল, সহ সভাপতি পান্না লাল দও, সহ সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব অজয়
দাশগুপ্ত, সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক
ব্রজগোপাল দেবনাথ, সহ ২১ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন আরও উপসি’ত
ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুুণ কান্তি শিকদার ও ময়মনসিংহ শাখার
সকল সদস্য স্ত্রী সনত্মান সহ উপসি’ত ছিলেন। ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দের
মধ্যে সভাপতি পল্লব সেন গুপ্ত অর্থ সম্পাদক কৃষ্ণ কান্ত বিশ্বাস, সাংগঠনিক
সম্পাদক দেব দুলাল চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক স্বপন কুমার দাশ, সংগঠনের
আগামী দিনের কর্ম পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে
ময়মনসিংহ শাখার উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দকে
কেন্দ্রীয় কমিটির সভাপতি কানুতোষ মজুমদার পরিচয় করিয়ে দেন এবং সাধারণ
সম্পাদক কমিটির অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ
শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ড. বিজয় কৃষ্ণ বনিক। দরিদ্র মেধাবী
ছাত্রদের বৃত্তি প্রদানের জন্য কেন্দ্রীয় সভাপতি কানুতোষ মজুমদার ১ লক্ষ
টাকা ও সহ সভাপতি পান্না লাল দও ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সংগঠনের
সভাপতি কানুতোষ মজুমদার আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম
পরিচালনার জন্য নির্দেশনা ও উপদেশ প্রদান করেন। সাধারণ সম্পাদক অনুপম রায়
সংগঠনকে গতিশীল করে সামাজিক দায় মেটানোর কথা বলেন। সংগঠনের সম্মেলনের
পাশাপাশি শিশুদের নাচ, গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সকল সদস্যদের উপসি’তিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সকল
নেতৃবৃন্দকে সংগঠনের সম্মেলন প্রস’তি কমিটির চেয়ারম্যান অমল চন্দ্র বসাক
ক্রেস্ট উপহার দেন। পরিশেষে চেয়ারম্যান অমল চন্দ্র বসাক সম্মেলনের সমাপ্তি
ঘোষণা করেন।
মন্তব্যসমূহ