বুধবার বেলা সাড়ে ৩টায় ভারতের ধর্মশালায় মুখোমুখি হয়েছে দুই দল।
ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় মাশরাফিবাহিনী। আউট হয়েছিলেন সৌম্য সরকার। এরপর উইকেটের ওই প্রান্তে কেবলই যাওয়া-আসার মিছিলে শামিল হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে অপর প্রান্তে সাবলীল ছিলেন ওপেনার তামিম ইকবাল। ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থেকেছেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩ ছক্কা। মূলত তামিমের এই একক বীরত্বেই নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তুলতে মাশরাফির দল হারিয়েছে ৭ উইকেট।
মন্তব্যসমূহ