ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন নিবন্ধনের সময়সীমা ৭ জুন পর্যন্ত বৃদ্ধির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
চলতি বছর হজের জন্য ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজের কোটা বরাদ্দ রয়েছে। নির্ধারিত কোটার বিপরীতে সরকারি পর্যায়ে ৫ হাজার ১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৫ হাজার ৪৪১ জনসহ ১ লাখ ৪০ হাজার ৪৪২ জন প্রাক নিবন্ধন করেন।
সূত্র জানায়, সর্বশেষ ২৯ মে পর্যন্ত প্রাক নিবন্ধনকৃতদের মধ্যে থেকে সরকারিভাবে মাত্র ৩ হাজার ও বেসরকারিভাবে ১০ হাজার ৪৭৯ জন নিবন্ধন করেছেন। প্রাক নিবন্ধিতদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯শ’৫৭ জন তাদের প্রাক নিবন্ধন বাতিল করেন।
মন্তব্যসমূহ